দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট মাধ্যম ‘বাংলা কিউআর’-এর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ‘এক দেশ, এক কিউআর’ নীতি চালুর মাত্র দেড় মাসের ব্যবধানে এই মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে দিনে লেনদেনের পরিমাণ ১১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, গত জুলাই মাসের শুরুর দিকে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজারটি লেনদেন সম্পন্ন হতো, যার আর্থিক মূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। তবে গত সপ্তাহে এসে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজারে। একই সঙ্গে দৈনিক লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে。
এই লেনদেন বৃদ্ধির পেছনে কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিগত সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে। গত ১ জুলাই থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিউআর কোড ব্যবহারের পরিবর্তে একটি সাধারণ বা একক ‘বাংলা কিউআর’ ব্যবহার করা বাধ্যতামূল করে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা কার্যকরের পর থেকেই এর ব্যবহার দ্রুত বাড়তে শুরু করে। একই সঙ্গে এই প্রযুক্তির আওতায় আসা মার্চেন্টের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। জুলাইয়ের শুরুতে যেখানে মার্চেন্টের সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ, বর্তমানে তা বেড়ে প্রায় ৩০ লাখে উন্নীত হয়েছে।
বর্তমানে মূলত বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্য কেনাকাটা বা সেবা গ্রহণের ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহৃত হচ্ছে। তবে এবার এই ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে (পিটুপি) অর্থ স্থানান্তরের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নতুন সেবা চালু হলে প্রতিটি ব্যক্তির জন্য একটি সুনির্দিষ্ট কিউআর কোড থাকবে। গ্রাহকরা সেই কোড স্ক্যান করে নিজস্ব ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব থেকে অন্য যেকোনো হিসাবে সহজে টাকা পাঠাতে পারবেন। এর ফলে ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস থেকে এমএফএস এবং ব্যাংক থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তর আরও সহজতর হবে।
আগামী ১ নভেম্বরের মধ্যে ব্যক্তি পর্যায়ে এই বাংলা কিউআরভিত্তিক অর্থ স্থানান্তর ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ বিষয়ে বলেন, দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলা কিউআরকে আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে এই লেনদেন ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার…
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় চারজনের প্রাণহানি ঘটেছে। ১৯৪২ সালের পর শহরটিতে…
টেলিভিশন থেকে তিন-চার বছরের বিরতির পর স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন রশমি…
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচটি আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সরাসরি দেখা…
মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা নতুন ‘রোডস্টার ২’ মডেলের একটি উড়ন্ত…
গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। তদন্তের মন্থর…
This website uses cookies.