Header Premium (728×90)

শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার কমানো এবং জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের মাধ্যমে শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপনের সময় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৫ শতাংশে নেমে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২৫ দশমিক ৯ শতাংশ হলেও বেসরকারি খাতের এই নিম্নমুখী প্রবৃদ্ধি বিনিয়োগের জন্য উদ্বেগের কারণ। তাসকীন আহমেদ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সুদের হার ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আনতে হবে। যদিও ইতোমধ্যে তা ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে, তবে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক অর্থনীতি চাপের মুখে রয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, সিপিডি ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান।

তাসকীন আহমেদ বলেন, সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজের কার্যকর বাস্তবায়ন ও স্বচ্ছ তদারকি প্রয়োজন। তিনি ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ হ্রাস এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা ফেরানোর ওপর জোর দেন। এছাড়া সিএমএসএমই খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ২৫ শতাংশ হলেও বর্তমানে তা ১৬ দশমিক ৮ শতাংশে আটকে আছে এবং ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় খেলাপি ঋণের হার ২৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। তিনি ডিজিটাল ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে ঋণ প্রদান এবং সাশ্রয়ী যন্ত্রপাতি কেনার জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেন।

জ্বালানি সংকট মোকাবিলায় তিনি বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনা, আমদানির উৎস বহুমুখী করা এবং দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অফশোর গ্যাস ও জ্বালানি অনুসন্ধান জোরদার করার আহ্বান জানান। এছাড়া সৌরচালিত সেচ ব্যবস্থায় ক্ষুদ্র কৃষকদের সহায়তার জন্য স্বল্পসুদের ঋণের প্রস্তাব দেন তিনি। বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টায় সম্পন্ন করা, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা বাড়ানো এবং নতুন ১০টি খাতকে শুল্কমুক্ত সুবিধার আওতায় আনার মতো সরকারি উদ্যোগের প্রশংসা করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন যে, যথাযথ নীতিগত সমন্বয় ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মিয়ানমারে পণ্য রপ্তানির অর্থ আসবে তৃতীয় দেশ থেকে, ছাড় দিচ্ছে এনবিআর

যুদ্ধ ও ডলার-সংকটে থাকা মিয়ানমারে বাংলাদেশি পণ্য রপ্তানির মূল্য তৃতীয় কোনো দেশ থেকে পরিশোধের সুযোগ…

4 minutes ago

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ দেড় হাজার

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।…

6 minutes ago

হরমুজ প্রণালি খুলতে শর্তের তালিকা তৈরি করছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার…

20 minutes ago

শরীয়তপুরে সাংবাদিক মারধরের পর বিএনপি নেতার পাল্টা চাঁদাবাজির অভিযোগ

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও হুমকির ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে…

37 minutes ago

দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে

আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্কের ইতি টানলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে।…

39 minutes ago

লা লিগায় জয়রথ অব্যাহত বার্সেলোনার, হারল আথলেতিক বিলবাও

লা লিগায় নিজেদের জয়ের ধারা বজায় রাখল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে তারা আথলেতিক বিলবাওকে…

54 minutes ago

This website uses cookies.