Header Premium (728×90)

হরমুজ প্রণালি খুলতে শর্তের তালিকা তৈরি করছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। কাতারের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখার ওপর জোর দেওয়ার পর, তেহরান প্রণালিটিতে স্বাভাবিক নৌচলাচল শুরুর লক্ষ্যে একগুচ্ছ শর্তের তালিকা তৈরি করতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার তেহরানে ইরানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। বৈঠকে তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতার গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। এরপর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই আল মানার টিভিকে জানান, মধ্যস্থতাকারীদের অনুরোধের প্রেক্ষিতে প্রণালিটি উন্মুক্ত করার শর্তাবলি প্রস্তুত করছে ইরান।

মোহসেন রেজাই আরও জানান, ওমানের সাথে একটি যৌথ নৌ-করিডোর চালুর বিষয়েও তারা একমত হয়েছেন, যার মাধ্যমে নির্দিষ্ট চ্যানেল দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। তবে এর আগে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো পূরণ করতে হবে। অতীতে ইরানের শর্তগুলোর মধ্যে মার্কিন বন্দর অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণ প্রদান এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

এদিকে ওয়াশিংটন ইরানের সাথে সরাসরি কোনো সংলাপে না গিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ওপর জোর দিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা মাইনগুলো অপসারণ করেছে এবং আন্তর্জাতিক নৌপথ এখন উন্মুক্ত। তবে মার্কিন দাবির পরও ইরানি হামলার আশঙ্কায় অধিকাংশ বাণিজ্যিক জাহাজ এই পথ এড়িয়ে চলছে। ফলে বর্তমানে স্বাভাবিকের তুলনায় মাত্র ৫ থেকে ১৫ শতাংশ জাহাজ চলাচল করছে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগত এই প্রণালিতে ৭০টি নৌ-হামলার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন নাবিক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

11 minutes ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

31 minutes ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

47 minutes ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

1 hour ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

1 hour ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

2 hours ago

This website uses cookies.