ভারতীয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে তার দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টেনেছেন। গত সপ্তাহে অভিনেত্রী নিজেই এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই সম্পর্কে থিতু হতে পারেননি অনন্যা।
অনন্যা জানিয়েছেন, এই বিচ্ছেদের সিদ্ধান্তটি তিনি এবং ওয়াকার উভয়েই পারস্পরিক আলোচনার ভিত্তিতে গ্রহণ করেছেন। বিগত দুই বছর ধরে তাদের দুজনকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে এবং সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের জুটিবদ্ধ ছবিও শেয়ার করতেন। সম্পর্কে থাকাকালীন ওয়াকার ব্লেঙ্কো অনন্যাকে তার জন্মদিনে বিভিন্ন উপহারও দিয়েছিলেন।
নিজের বিচ্ছেদ প্রসঙ্গে পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে বলেন, আমার কাছে সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে আমি নিজেকে খুঁজে পাবো। আমি এখনো শিখছি। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আরো অনেক বেশি দূরে এগিয়ে যেতে চাই, নিজের পরিবর্তন দেখতে আগ্রহী।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…
সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…
সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…
রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…
This website uses cookies.