লা লিগায় নিজেদের নিখুঁত শুরুর ছন্দ বজায় রাখল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা আথলেতিক বিলবাওকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে। হান্সি ফ্লিকের দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাফিনিয়া ও ফেরমিন লোপেজ। ম্যাচের ৩৭ মিনিটে রাফিনিয়া এবং ৮২ মিনিটে ফেরমিন লোপেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
পুরো ম্যাচে আথলেতিক বিলবাও বার্সেলোনার রক্ষণভাগে তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। এমনকি তারা একটি শটও বার্সেলোনার গোলপোস্টের লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়। বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল এদিন বেশ ধারালো ছিলেন। ম্যাচের ১৫ মিনিটেই তিনি আথলেতিকের গোলরক্ষক উনাই সিমনের দক্ষতার পরীক্ষা নেন।
ম্যাচে বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে তাদের পেদ্রির একটি নিখুঁত পাসের অপেক্ষা করতে হয়। পেদ্রির সেই দুর্দান্ত পাস থেকেই রাফিনিয়া গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে আথলেতিক গোলরক্ষক সিমন বেশ কয়েকটি ভালো সেভ করলেও ৮২ মিনিটে আইমেরিক লাপোর্তের ভুলে আর নিজেকে রক্ষা করতে পারেননি। লাপোর্তের সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফেরমিন লোপেজ গোল করেন, যা এই মৌসুমে তার তৃতীয় গোল। এই গোলের মাধ্যমেই বার্সেলোনার জয়ের ব্যবধান দ্বিগুণ হয়।
এর আগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ৪-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে পরাজিত করে। সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একটি হ্যাটট্রিক করেছেন।
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…
This website uses cookies.