Header Premium (728×90)

Categories: রাজধানী

রাজধানীর প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি

নাগরিকদের চলাচলের সুবিধা, নিরাপত্তা ও নগরীর সৌন্দর্য বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। রোববার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক জানান, নগরীর প্রধান সড়কগুলোকে আধুনিক ও আলোকিত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও এই ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে।

প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পোল ও আলোকব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে বলে নিশ্চিত করেন তিনি। শফিকুল ইসলাম খান আরও বলেন, রাজধানীকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। এ জন্য নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত।…

53 seconds ago

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

মাদকবিরোধী অভিযানের নামে গেণ্ডারিয়ায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তা ত্রাসের…

19 minutes ago

সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…

39 minutes ago

ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭

ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছাত্র সমাজের নেতা…

59 minutes ago

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের…

1 hour ago

প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান…

2 hours ago

This website uses cookies.