ভারতীয় হিন্দি ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা মহসিন খান। শনিবার নিজের সমাজমাধ্যমের পাতায় বাগদানের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। প্রিয় অভিনেতার এই নতুন জীবনের শুরুতে অনেকেই তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
অভিনেতার হবু স্ত্রীর নাম তামান্না। বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে জীবন সঙ্গী খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন মহসিন। একাধিক ছবিতে জুটিকে বিভিন্ন ধরনের পোশাকে দেখা গিয়েছে।
নিজের পোস্টে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে মহসিন লিখেছেন, এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ মেয়েটি—যে সারাক্ষণ হাসছে, খুনসুটি করছে, আশায় বাঁচছে, প্রার্থনায় বাঁচছে এবং নাচে-গানে মাতিয়ে রাখছে—সে যেন আমার জন্যই ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।
সম্পর্কের শুরুর মুহূর্তগুলো স্মরণ করে অভিনেতা জানান, প্রথম যখন আমরা একে অন্যকে দেখি, প্রথম যখন তোমার হাত ধরি, তখন থেকে তোমার প্রথম ‘হম তো ভাই জ্যায়সে হ্যায় ওয়্যাসে রহেঙ্গে’ গাওয়া পর্যন্ত, আমি জানতাম আমার ভিতরে কিছু যেন একটা স্থায়ী বসতি করে ফেলেছে। নিজের মনের মানুষ খুঁজে পাওয়ার বিষয়টি মহসিনের কাছে তারায়-তারায় লেখা গল্পের মতো মনে হয়।
নতুন জীবনের এই যাত্রা প্রসঙ্গে মহসিন আরও লিখেছেন, একসঙ্গে পথচলার, ভালোবাসা, বন্ধুত্ব ও প্রচুর স্মৃতি তৈরির সফর শুরু হলো। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, তাদের করা সকল প্রতিশ্রুতি এবং একসঙ্গে দেখা সকল স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় সম্ভবত একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়া।
মহসিন ও তামান্নাকে শুভেচ্ছায় জানিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায় ও শ্রদ্ধা আর্য-সহ বিনোদন জগতের একাধিক তারকা। তবে বাগদান সম্পন্ন হলেও সামাজিক বিয়ের অনুষ্ঠান কবে হবে, সেই বিষয়ে এখনও কোনো ঘোষণা দেননি অভিনেতা।
মেহেরপুরের গাংনীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় বই দেখে নকলের ঘটনায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার ও…
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মজিদ মোড়ল নামে এক কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা…
সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে ম্যাচে জয়সূচক গোল করে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের মাইলফলক স্পর্শ…
গ্রামীণ বাজারে একসময় ডেপের নাড়ু, শালুক ও পানিফলের ব্যাপক চাহিদা থাকলেও এখন তা আর দেখা…
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া বন্যায় ২ হাজার ৩০১ জন…
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান…
This website uses cookies.