Header Premium (728×90)

Categories: জাতীয়

দেশপ্রেম থাকলে দুর্নীতি করা সম্ভব নয়: ডেপুটি স্পিকার

জীবনে দুর্নীতিমুক্ত না হলে স্বাধীনতার প্রকৃত সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৩ আগস্ট) নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল অ্যাকাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, পেশাগত সফলতা অর্জনের পাশাপাশি আমরা যদি নিজেকে ও সমাজকে দুর্নীতিমুক্ত করতে না পারি, তবে পূর্বপুরুষদের অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রকৃত সুবিধা আমরা পাব না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের বিখ্যাত ছোটগল্প 'হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড?'-এর প্রসঙ্গ টেনে বলেন, একজন মানুষের জীবনে কতটুকু চাহিদা প্রয়োজন, তা নিয়ন্ত্রণের শিক্ষা নিতে হবে। শুধু অট্টালিকা, ইটখোলা, সোমেশ্বরী বালু বা সম্পদের মালিক হওয়াই জীবনের চরম লক্ষ্য হতে পারে না। সত্যিকারের মানুষ হতে হলে সততা ও দেশপ্রেমকে লালন করতে হবে।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মেধা বিকাশের ওপর জোর দিয়ে তিনি বলেন, ছাত্রজীবন হলো তপস্যার সময়। সততা ও আত্মতুষ্টি না থাকলে জীবনে কখনো স্থায়ী সুখ আসে না। এ সময় তিনি ভুটানের জীবনযাত্রার সন্তুষ্টি এবং ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বমঞ্চে অনন্য অর্জনের উদাহরণ তুলে ধরেন। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ভালো আচার-ব্যবহার ও পারিবারিক মূল্যবোধ শেখাতে হবে এবং এলাকা থেকে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

উন্নয়ন ও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি কোনো নির্দিষ্ট দল বা মতের এমপি নই, আমি এই এলাকার সর্বস্তরের মানুষের প্রতিনিধি। দুর্গাপুর-কলমাকান্দার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আমি দিনরাত কাজ করে যাচ্ছি। তিনি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প পুনরুজ্জীবিতকরণ, পর্যটন ও রংছাতি ইউনিয়নে জামদানি শাড়ি তৈরির মতো স্থানীয় স্টার্টআপ উদ্যোগগুলোর মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টার কথা তুলে ধরেন। শেষে তিনি বলেন, পাঁচ বছরের মেয়াদ শেষে যদি আমি নিজের কাজের মাধ্যমে বিবেক ও জনগণকে সন্তুষ্ট করতে না পারি, তবে ভবিষ্যতে আর কখনো ভোটের জন্য দাঁড়াব না।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী ও উপজেলা বিএনপির সভাপতি জবিরুল আলম ভুইয়াসহ শিক্ষার্থী ও অন্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজার রায় বাতিল করেছে সৌদি…

3 minutes ago

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ…

21 minutes ago

২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার ক্ষমতা ছাড়ার চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ২০৩০…

22 minutes ago

বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে,…

24 minutes ago

ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় বিষধর সাপের কামড়ে পবিত্র বালা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার…

53 minutes ago

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ…

59 minutes ago

This website uses cookies.