Header Premium (728×90)

অপরাধ

নিখোঁজের দুইদিন পর ভুট্টার জমি থেকে হাত-পা- মুখ বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

নিখোঁজের দুইদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি ভুট্টাখেত থেকে হাত-পা- মুখ বাধা অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) দুপুর তিনটার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইঁদুরপোতা মাঠের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত শমসের সরদারের ছেলে আশরাফ সরদার (৫০)।
তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত সোমবার রাতে চুয়াডাঙ্গা বড়বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে ইব্রাহিমপুরের দিকে আসেন আশরাফ। পরে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি তার পরিবার।
বুধবার দুপুরে ইব্রাহিমপুর গ্রামের রেজাউল হোসেনের ভুট্টাখেতের ভেতর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের আপন ভাগ্নে বিল্লাল হোসেন মরদেহটি আশরাফ সরদারের বলে নিশ্চিত করেন। তিনি আরও জানান, মরদেহটি হাত-পা, মুখ বাধা অবস্থায় ভুট্টা খেতে পড়েছিল। ঘটনার দিন কয়েকজন যাত্রী নিয়ে তিনি ভালাইপুর এলাকার দিকে যেতে সদর থানা এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ সময় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান, ডিবি ও সিআইডি পুলিশের একটি টিম!

selim

Recent Posts

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…

3 hours ago

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…

3 hours ago

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…

2 days ago

ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…

2 days ago

সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…

2 days ago

২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার

মোঃ পলাশ সালমান ​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…

2 days ago

This website uses cookies.