বগুড়ার শেরপুরে জমির জাল মাঠ পরচা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলায় জমির জাল মাঠ পরচা দিয়ে জালিয়াতি করে বিভিন্ন লোকজনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আকরাম হোসেন লেবু (৩৫) নামের এক প্রতারকের বিরুদ্ধে। আকরাম হোসেন লেবু খামারকান্দি ইউনিয়নে খামারকান্দি উত্তরপাড়া গ্রামের জালাল মোল্লার ছেলে। জাল মাঠ পরচা দিয়ে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করায় মঙ্গলবার (৭ মার্চ) রাতে শেরপুর থানায় তার বিরুদ্ধে আব্দুল হান্নান অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে শুভাগাছা গ্রামের আব্দুল হান্নানের নিকট হতে মাঠ পরচা করে দেওয়ার কথা বলে ৩৫ হাজার টাকা নেয় আকরাম হোসেন লেবু। এর দীর্ঘ ৮ মাস পর দাগ নং ৪৩৬ খতিয়ান ২৫৯ মৌজা শুভগাছা ডিপি ৪০৪ এজএল নং ১৪৪,পরিমাণ ১৯ শত জমির মাঠ পরচা দেয়। সেই মাঠ পরছা নিয়ে উপজেলা ভূমি অফিসে এসে দেখালে তারা জাল (ভূয়া) মাঠ পরচা বলে জানান।
পরবর্তীতে আকরাম হোসেন লেবুকে ঘটনার বিষয়ে জানালে সে বিভিন্ন তালবাহানা করে এবং ঠিক করে দেওয়ার কথা স্বীকার করে। এভাবে দীর্ঘ কয়েক বছর যাবৎ হয়রানি করে আসছে। গত ৬ মার্চ বিকেল ৪টার দিকে তাকে আবার অবগত করলে সে কোন টাকা ফেরত দেবে না বলে জানান। এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশকের হুমকি দেয়।
অভিযোগের সুত্র ধরে তার খবর জানতে এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এর আগে ১১ মে ২০২০ সালে তার বিরুদ্ধে দিনে দুপুরে জীবননাশের হুমকি দিয়ে দুটি টিনের ঘর, টিনের বেড়া,, নগদ টাকাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ায় পুলিশের হাতেও আটক হয়েছিল। সে একজন প্রতারক
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় রেকর্ড ১৩ লাখ…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক দুধ ব্যবসায়ী নিহত…
সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানে চলতি বছরের প্রথম আট মাসে ৮৩০ কোটি ৪৮…
সংসদে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদের পর এবার রাজপথে আন্দোলন জোরদার করার প্রস্তুতি নিচ্ছে…
মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় রাজস্ব সম্মেলন-২০২৬ এ অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী…
This website uses cookies.