Header Premium (728×90)

পরিবেশ ও আবহাওয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে কবিতা লিখেছেন লেখক ডাঃ মোঃ আমিনুল ইসলাম

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ

ঐতিহাসিক ০৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আবারও একটি “ইনশাআল্লাহ” নামক নতুন কবিতা প্রকাশ করেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ০৪ নং উমার ইউনিয়নের গাংরা গ্রামের মৃত সামসুদ্দীন (মাস্টার) ও আফিয়া বেওয়ার বড় সন্তান লেখক, ডাঃ মোঃ আমিনুল ইসলাম।

নিম্নে ডাঃ মোঃ আমিনুল ইসলামের লেখা কবিতাটি অনুমতি সাপেক্ষে তুলে ধরা হলোঃ-

“ইনশাআল্লাহ”
লেখকঃ- ডাঃ মোঃ আমিনুল ইসলাম

টুংগী পাড়ার ঐ শান্ত ছেলে
শেখ মুজিবুর রহমান,
৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছিল
ঢাকা রেসকোর্স ময়দান।

ভাষণে ছিল স্বাধীনতার ডাক
নেতা তিনি প্রধান,
সবাই বলে বঙ্গবন্ধু
দেশ গড়ার সন্তান।

ভাতে মারব পানিতে মারব
মারবরে বেঈমান,
কেউ ফিরে যেতে পারবে না
আর পাঞ্জাব পাকিস্তান ।

রক্ত দিয়েছি আরও দিব
এই ছিল আহবান,
মঞ্চের শ্রোতারা হুংকার দিয়ে বলে
জয় বাংলা স্লোগান।

বাঙ্গালীর হাতে নাই কোন অস্ত্র
নাই তো মেশিনগান,
তোমাদের হাতে যার যা আছে
তাই নিয়ে রুখে দাঁড়ান।

ইনশাআল্লাহ্ মুক্ত হবেই স্বাধীন হবেই
ছিল তার মুখের বয়ান,
সত্যিই আজ স্বাধীন বাংলাদেশ
প্রমাণ হল শেখ মুজিবুর রহমান।

selim

Recent Posts

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…

4 hours ago

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…

5 hours ago

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…

2 days ago

ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…

2 days ago

সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…

2 days ago

২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার

মোঃ পলাশ সালমান ​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…

2 days ago

This website uses cookies.