তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ, ফেনী–সোনাগাজী আঞ্চলিক সড়ক অবরোধ সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার অভিযোগ দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ।
সোনাগাজী–ফেনী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।
৩০ জুন মঙ্গলবার সকালে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে দ্রুত ময়লা অপসারণ এবং স্থায়ী সমাধানের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশে বিভিন্ন স্থান থেকে ময়লা এনে ফেলা হচ্ছে, এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, পাশাপাশি পরিবেশ দূষণ, মশা-মাছির উপদ্রব এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসী জানান, বাধ্য হয়ে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন, তাদের একটাই দাবি সড়কের পাশে অবৈধ ভাবে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে জমে থাকা সব ময়লা দ্রুত অপসারণ করতে হবে।
সড়ক অবরোধের কারণে ফেনী–সোনাগাজী আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, এতে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আশ্বাস নয়, এবার বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
এলাকাবাসীর দাবি, সড়কের পাশে ময়লা ফেলা সম্পূর্ণ বন্ধ করতে হবে,
জমে থাকা সব ময়লা দ্রুত অপসারণ করতে হবে, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।
পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.