ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নোয়াখালী মাইজদীতে দুই ভবনের ৬ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

নোয়াখালী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর মাইজদী শহরে পাশাপাশি দুটি আবাসিক ভবনের ছয়টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলার মাইজদী শহরের ফকিরপুর এলাকায় অবস্থিত আলম মঞ্জিল ও আলামিন মঞ্জিল ভবনে এ ঘটনা ঘটে। এর মধ্যে আলম মঞ্জিলের চারটি এবং আলামিন মঞ্জিলের দুটি ফ্ল্যাটে চুরি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে অনেক বাসিন্দা গ্রামের বাড়িতে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বাসার বাইরে ছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ছয়টি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি, ওয়ারড্রোব ও অন্যান্য আসবাবপত্র ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ, ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এদিকে ভবনগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজে কাঁধে ব্যাগ বহনকারী এক অজ্ঞাত যুবককে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আলামিন মঞ্জিলের একটি ফ্ল্যাটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর আবাসিক মেস থাকলেও ঈদের ছুটিতে তারা বাড়িতে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আউয়াল মানিক বলেন, দাওয়াত থেকে ফিরে এসে দেখি বাসার তালা ভাঙা। আমার পরিবারের প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

বাড়ির মালিক মাহমুদ হোসেন বলেন, এ ধরনের ঘটনা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। স্থানীয় কারও সহযোগিতায় সংঘবদ্ধ একটি চক্র এ চুরি সংঘটিত করে থাকতে পারে।”

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী মাইজদীতে দুই ভবনের ৬ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

আপডেট সময় : ১০:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬