নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জাহাঙ্গীর আলম নলডাঙ্গা এলাকারই বাসিন্দা।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন "নয়ন খাবার হোটেল"-এর স্বত্বাধিকারী ওই নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন জাহাঙ্গীর।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে তিনি নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটান। ওই নারী বাধা দিলে বিবাদী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করেন এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা গ্রহণ করে তদন্ত শুরু করে। এরপরই অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন।
পরবর্তীতে একই দিন বিকেল ৪:০০ ঘটিকার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।
ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার…
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন খিলগাঁও থানার হত্যা…
রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া সূর্যপুত্র রেবন্তর একটি অত্যন্ত বিরল মূর্তিসহ ২৬টি প্রত্ননিদর্শন…
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মাইন ও…
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা নামে এক ব্যক্তিকে…
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ শৈশব…
This website uses cookies.