ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। সোমবার রাতে কাফরুলের এসপি পাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা বিভাগের একটি দল কাফরুল এলাকায় অভিযান চালায়। এই অভিযানের এক পর্যায়ে ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, তিনি বর্তমানে রাজধানীর কাফরুলের এসপি পাড়ার একটি বাসায় বসবাস করছিলেন।
গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দিন তালুকদার ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারের বাসিন্দা। তিনি ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া তিনি তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তজুমদ্দিন বিআরডিবির সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম তালুকদারের বড় ছেলে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো পক্ষকে খুশি করতে নয়, বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থ…
২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬০ শতাংশ হয়েছে, যেখানে পুরো বছরের সামগ্রিক…
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াতে…
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ…
মতিঝিলের ঐতিহাসিক বাংলার বাণী ভবনটি এখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের অনুসারীদের নিয়ন্ত্রণে। ৫ই…
সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ৩…
This website uses cookies.