ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

রাকাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অর্থনীতিবিদ রফিকুল ইসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, অধ্যাপক ও লেখক রফিকুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে রফিকুল ইসলাম দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অর্থনীতি বিষয়ে তার দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণামূলক কর্মকাণ্ড তাকে একাডেমিক অঙ্গনে এক সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

তার বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা হয় ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ-এর কাউন্সিল মেম্বার, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৫০ সালে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রফিকুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি এমফিল ডিগ্রি অর্জন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাকাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অর্থনীতিবিদ রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৯:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬