Header Premium (728×90)

Categories: সারাদেশ

বাঘাইছড়িতে অস্ত্র ও বিপুল ভারতীয় সিগারেট জব্দ করল বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ চোরাই ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার টিএনটি কলোনি মোড় সংলগ্ন মারাত্মক পাহাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির জোয়ানরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ২ টি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং শতাধিক কার্টন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে।

পুরো অভিযানের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জোন কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সোহেলী হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহেলী তামান্নাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায়…

9 minutes ago

ফ্যামিলি কার্ডের ভাতা বিতরণে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের…

14 minutes ago

১০০ বছর বয়সে মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে…

31 minutes ago

দুদকের প্রেস ব্রিফিং ও মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ

দুদকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবির বৈধতা এবং মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে…

33 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ ও…

48 minutes ago

৫ কোটির কাজে ২ কোটি ঘুষ দাবি পিডিবি প্রকৌশলীর

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

50 minutes ago

This website uses cookies.