আন্তর্জাতিক ফুটবলে নতুন উচ্চতায় পৌঁছেছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। মাত্র ২৬ বছর বয়সেই গোল করার অবিশ্বাস্য ধারাবাহিকতায় তিনি পেছনে ফেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও রোনালদো নাজারিওকে। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের ঝুলিতে এখন ৬৪টি আন্তর্জাতিক গোল, যা কিংবদন্তি ইব্রাহিমোভিচ ও রোনালদোর ৬২ গোলের চেয়ে দুটি বেশি।
সম্প্রতি ডেনমার্কের বিপক্ষে নরওয়ের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করে এই মাইলফলক স্পর্শ করেন হালান্ড। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করার পর ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ডেনমার্কের বিপক্ষে এই জোড়া গোলের পর আন্তর্জাতিক ফুটবলের রেকর্ডের আলোচনায় আবারও পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন এই নরওয়েজিয়ান তারকা।
হালান্ডের কীর্তির সবচেয়ে বড় দিক হলো তার গোলের গড়। জাতীয় দলের জার্সিতে তার গোলের গড় এখন প্রতি ম্যাচে একটিরও বেশি। নরওয়ের হয়ে এরই মধ্যে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পর হালান্ডের সামনে জাতীয় দলের হয়ে আরও অনেক ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ফলে তার গোলসংখ্যা শেষ পর্যন্ত কতদূর গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহেলী তামান্নাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায়…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের…
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে…
দুদকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবির বৈধতা এবং মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে…
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ ও…
লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
This website uses cookies.