কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পরপরই ক্যাম্প ইনচার্জসহ ১০ জন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে খাবার গ্রহণের অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় মধ্যরাত থেকে ভোর ৩টার মধ্যে পর্যায়ক্রমে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা প্রতিদিনের মতো রাতের খাবার খেতে বসেন। মেনুতে ছিল ভাত, আলু ও রান্না করা মুরগির মাংস। খাবার গ্রহণের সাথে সাথেই সদস্যদের শরীরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং একে একে সবাই অবচেতন ও নিস্তেজ হয়ে পড়তে থাকেন।
হাসপাতালে চিকিৎসাধীন পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, রাতে ক্যাম্পে রান্না করা মুরগির মাংস ও আলু দিয়ে ভাত খাওয়ার ১০-১৫ মিনিটের মধ্যেই সবার মধ্যে বিষক্রিয়ার মতো তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। দেখতে দেখতেই সবাই ঢলে পড়েন।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অন্য পুলিশ সদস্যরা হলেন—এসআই কফিল, এসআই আমিনুর, এসআই মুক্তার, এসআই শরিফুল, এসআই কামরুজ্জামান এবং পুলিশ কনস্টেবল রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি ব্যক্তিগতভাবে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন এবং রান্নার স্থান, ব্যবহৃত খাদ্যসামগ্রী ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ জানান, সংবাদ পাওয়ার পরপরই তারা পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে অবস্থান নেন। খাবারের সাথে কোনো ধরনের বিষাক্ত কিছু মিশেছিল নাকি এটি শুধুই ফুড পয়জনিং, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
This website uses cookies.