Header Premium (728×90)

লাহোরে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ। ১৯৬০ সালের মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) আইনের ৩ নম্বর ধারায় তাঁকে আটক করা হয়েছে বলে রোববার দলীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অনলাইন জিও নিউজ।

দলীয় সূত্র জানায়, লাহোরের আপার মলে নিজ বাসা থেকে জিমে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আলিমা খানকে আটক করা হয়। লিটন রোড থানা পুলিশ তাঁকে আটক করার পর কোট লাখপত কারাগারে পাঠিয়েছে।

ইমরান খানের আরেক বোন নূরিন নিয়াজি জিও নিউজকে জানান, বাসা থেকে বের হওয়ার সময়ই আলিমাকে আটক করা হয়। পরে তিনি জানতে পারেন যে তাঁকে কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে। সরকারের সমালোচনা করে নূরিন বলেন, সরকার কেন এত বেশি উদ্বিগ্ন যে নারীদেরও গ্রেপ্তার করছে, তা তাঁর জানা নেই। তিনি আরও জানান, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান তাঁকে ফোন করে আলিমার গ্রেপ্তারের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তবে এ ধরনের পদক্ষেপে তাঁরা ভীত নন এবং ভাইয়ের মুক্তির জন্য তাঁদের সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নূরিন।

এদিকে আলিমা খানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে পিটিআই প্রধান ব্যারিস্টার গওহর আলি খান বলেন, তাঁকে গ্রেপ্তার বা আটকে রাখার এই ঘটনা সহিংসতা ও উত্তেজনা বাড়ানোর শামিল। পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যেতে এটি প্রথম পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সরকারের সঙ্গে আলোচনার পক্ষে নিজের মত তুলে ধরেছিলেন ব্যারিস্টার গওহর। পেশোয়ারে জিও নিউজকে তিনি বলেন, রাজনৈতিক পরিবেশ ‘শীতল’ থাকায় আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তিনি মনে করেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন এবং এ জন্য সব পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে। অন্যদিকে, দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭শে সেপ্টেম্বর দলটির পক্ষ থেকে ইসলামাবাদে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

21 minutes ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

33 minutes ago

যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…

38 minutes ago

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

1 hour ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

1 hour ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

1 hour ago

This website uses cookies.