পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ এবং তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রবিবার (২০ সেপ্টেম্বর) পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বিশ্বাস আরও বলেন, আজকের এই মেধাবীরাই আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেবে। তাদের হাত ধরেই বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধাবীরা কেবল দক্ষ জনশক্তি হিসেবেই নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং তারাই হবে আগামী দিনের কান্ডারী ও দেশ গড়ার কারিগর।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
অনুষ্ঠানের মাধ্যমে ৫ম শ্রেণির ৭৬ জন এবং ৮ম শ্রেণির ৬৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাঈদ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.