Header Premium (728×90)

Categories: সারাদেশ

কুষ্টিয়ায় নিম্নমানের রাস্তা নির্মাণের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভার একটি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অনিয়মের তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এম এ উল্লাস নামে এক সাংবাদিক। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে একদল সশস্ত্র সন্ত্রাসী। আশঙ্কাজনক অবস্থায় ওই সংবাদকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তিনি বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় একটি সরকারি রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। অনিয়মের বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইতিপূর্বে ওই সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শনিবার দুপুরে প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই ঠিকাদারের লোকজন পুনরায় কাজ শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজটি আবারও বন্ধ করে দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও ঘটনাস্থল ত্যাগ করার পরপরই সেখানে তথ্য ও ছবি সংগ্রহ করছিলেন সাংবাদিক এম এ উল্লাস। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তার ওপর চড়াও হয় এবং অতর্কিতভাবে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অভিযোগ উঠেছে, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই নৃশংস হামলা চালিয়েছে।

তবে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্যের ছেলে শোভন বলেন, তিনি আজ বাড়ি থেকেই বের হননি। সাংবাদিকের ওপর হামলার খবর প্রথম সাংবাদিকদের কাছ থেকেই শুনেছেন। তা ছাড়া সাংবাদিক উল্লাস সম্পর্কে তার দূর সম্পর্কের চাচা হন বলেও দাবি করেন তিনি।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনিয়মের কারণে কাজ বন্ধ থাকার পর অনুমতি ছাড়া পুনরায় কাজ শুরু করায় তিনি নিজে গিয়ে তা বন্ধ করেছিলেন। তবে ঘটনাস্থল থেকে চলে আসার পরই সাংবাদিকের ওপর হামলার বিষয়টি তিনি জানতে পারেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.