কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও এক কিশোরকে (১৭) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একই বয়সী আরেক কিশোরকে পুলিশ হেফাজতে নেয়।
শনিবার বেলা একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বেলা আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে সে বেরিয়ে আর ফেরেনি। সেই আইফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এসআরবি-১১-এর সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক ও অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম শনিবার রাতে জানান, ১৭ বছর বয়সী এক কিশোর তাঁদের হেফাজতে রয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। এর আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সিসিটিভি ফুটেজ দেখে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া অপর এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, থানা-পুলিশ, ডিবি ও এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে অপরাধীদের ধরতে কাজ করছে। পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ডিবির হাতে আটক প্রথম কিশোরকে নিয়ে অভিযানের পর দ্বিতীয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের বিষয়টি আলোচনায় আসলেও জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তিনজনের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.