সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবু শহরে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সৌদির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানটি সৌদি রাজধানী রিয়াদের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়। দ্বিতীয় অভিযানটি ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনায় চালানো হয়। হুতিদের দাবি, উভয় অভিযানই সফল হয়েছে এবং হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে শুক্রবার রাতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুন দেখা যায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান মদদপুষ্ট এই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে তাদের ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত থাকবে। তারা আরও জানায়, সৌদি বাহিনীর সেনা ও সামরিক সমাবেশকেও তাদের পরবর্তী লক্ষ্যবস্তু করা হবে। ইয়েমেনের ওপর সৌদির সামরিক অভিযান বন্ধ এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ধরনের পাল্টা অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুতিরা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.