Header Premium (728×90)

Categories: সারাদেশ

পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে দ্বিতীয় দিনের মতো ভাঙচুর

পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যা ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোস্তফা প্রামাণিকের বাড়িতে টানা দ্বিতীয় দিনের মতো ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই ভাঙচুর বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই কুলোনিয়া গ্রামে মোস্তফা প্রামাণিকের বাড়ির সামনে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা বাড়িটির বিভিন্ন অংশে ভাঙচুর শুরু করেন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যাও বৃদ্ধি পায়। ভাঙচুরে অংশ নেওয়া কয়েকজন জানান, তারা ওই এলাকার বাসিন্দা না হলেও কলি হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সেখানে এসেছেন এবং এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ সোহেল জানান, শুধু স্থানীয়রাই নয়, দূরদূরান্ত থেকেও মানুষ এসে ক্ষোভ প্রকাশ করছেন, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর কামরুন্নাহার কলি নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে কুলোনিয়া গ্রামে তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার মো. আশ্রাফ আলী এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনার দিন শিশুটিকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ বস্তাবন্দি করে পাশের ডোবায় ফেলে রাখা হয়। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর সন্দেহ এড়াতে আসামিরা নিজেরাই শিশুটিকে খোঁজার কাজে অংশ নেয় এবং তাকে উদ্ধারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও তল্লাশি কার্যক্রমেও উপস্থিত ছিল। বর্তমানে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শিশু কলি হত্যার ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত বই তুলে দিতে ৩০…

4 minutes ago

বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

সিরাজগঞ্জে ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় এম এ মতিন কটন মিলের সংযোগ বিচ্ছিন্ন…

5 minutes ago

পাবনায় নিহত শিশু কলির কাটা দুই পায়ের খোঁজে ডোবায় পুলিশের তল্লাশি

পাবনায় ধর্ষণ ও হত্যার শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও…

12 minutes ago

শিশু জুলিয়া হত্যায় খালাস পাওয়া আমীর হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমীর হোসেন ওরফে…

17 minutes ago

পাচার করা সম্পদ বৈধ প্রমাণের দায়ভার অভিযুক্তের ওপর দিচ্ছে সরকার

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এ…

20 minutes ago

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…

26 minutes ago

This website uses cookies.