Header Premium (728×90)

Categories: সারাদেশ

করিমগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আপন চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এলাকাবাসী জানান, নিহত মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে তিনি বিয়ে করেছিলেন। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত বই তুলে দিতে ৩০…

3 minutes ago

বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

সিরাজগঞ্জে ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় এম এ মতিন কটন মিলের সংযোগ বিচ্ছিন্ন…

4 minutes ago

পাবনায় নিহত শিশু কলির কাটা দুই পায়ের খোঁজে ডোবায় পুলিশের তল্লাশি

পাবনায় ধর্ষণ ও হত্যার শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও…

10 minutes ago

শিশু জুলিয়া হত্যায় খালাস পাওয়া আমীর হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমীর হোসেন ওরফে…

15 minutes ago

পাচার করা সম্পদ বৈধ প্রমাণের দায়ভার অভিযুক্তের ওপর দিচ্ছে সরকার

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এ…

19 minutes ago

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…

25 minutes ago

This website uses cookies.