বর্ণাঢ্য আয়োজনে গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ বাজারসংলগ্ন দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা গোয়ালন্দ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি।
এছাড়া অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাঈদ মণ্ডল এবং পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলামসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন ও কর্মসূচিতে অংশ নেন।




























