Header Premium (728×90)

Categories: সারাদেশ

২১ ঘণ্টা আটকের পর মুচলেকায় মুক্তি পেলেন মাহদিসহ ৩ জন

হবিগঞ্জ সদর থানায় দীর্ঘ ২১ ঘণ্টা আটকের পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ ৩ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে মুচলেকা নিয়ে মাহদি হাসানসহ আটক ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। মাহদি ছাড়াও মুক্তি পাওয়া অন্য দুইজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও মো. রাকিব। এ সময় থানা ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, আটককৃতদের স্বজন এবং সংবাদকর্মীরা ভিড় জমান।

পুলিশের ভাষ্যমতে, সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ‘ছাত্রজনতা’ ব্যানারে মাহদি ও তার লোকজন একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। আইনশৃঙ্খলার অবনতি এবং শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

মাহদি হাসানের বাবা মাওলানা তৈয়ব আলী জানান, তার ছেলেকে পুলিশ ধরে নেওয়ার পর ২১ ঘণ্টা থানায় আটকে রাখা হয়। পরে মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুচলেকায় কী লেখা হয়েছে বা কী শর্ত দেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক কথা বলতে রাজি হননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা

জ্বালানিতে ভর্তুকি কমানোর চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও রাজস্ব আহরণ বাড়ানোর মতো বেশ কিছু…

10 minutes ago

জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে অতীত ব্যর্থতা ভুলে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে…

12 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক…

16 minutes ago

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার বিরোধে সাহেব আলী হত্যা, শুটার রনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে…

29 minutes ago

যুদ্ধবিরতির পর গাজায় ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু…

30 minutes ago

হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় নৌ-মাইনের সঙ্গে ধাক্কা লেগে ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকারে…

31 minutes ago

This website uses cookies.