Header Premium (728×90)

অপরাধ

পাংশায় দলীয় কোন্দলে বিএনপির পার্টি অফিস ভাঙচুর

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের আরেক পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার মাছপাড়া বাজারে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের (হারুন গ্রুপ) অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাছপাড়ায় বিএনপির দুই গ্রুপের অন্ত কোন্দল চরমে পৌঁছেছে। গত রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী মো: আশরাফুল ইসলাম (হারুন গ্রুপ) ও চেয়ারম্যান প্রার্থী (সাবু গ্রুপ) আশরাফুল ইসলাম মিয়ার নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় চেয়ারম্যান প্রার্থীর লোকজন গিয়ে যুবদল ও ছাত্রদলের পার্টি অফিস ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

মাছপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী ও ৪ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: লুৎফর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষের (সাবু গ্রুপ) লোকজন হারুন ভাইয়ের ছবি থাকায় অফিস ভাঙচুর করেছে। তারা শুধু অফিসই ভাঙচুর করে নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ও ছিড়ে ফেলেছে। অফিসে ৫০ টি চেয়ারম্যান, দুইটি সাউন্ড বক্স, কম্পিউটার ও রাউটার ছিল। কিছু চেয়ার ভাঙচুর করেছে, বাকি জিনিসপত্র নিয়ে গেছে।

ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী (হারুন গ্রুপ) মো: আশরাফুল ইসলাম বলেন, চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া ব্যক্তি কোন্দলের জের ধরে গত রাতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। আমি বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি।

ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া (সাবু গ্রুপ) বলেন, বিএনপির অফিসের নাম করে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে ওখানে বসে আড্ডা মারত। আর ওই অফিসে বসেই চাঁদাবাজি করতো। তাই আমার লোকজন ওই অফিস ভেঙে দিছে।

পাংশা মডেল থানার ওসি তদন্ত রাসেদুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় মাছপাড়া বাজারে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান এমন সংবাদে পুলিশ পাঠানো হয়।পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

editor

Recent Posts

ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…

42 minutes ago

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

1 hour ago

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…

1 hour ago

জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও…

1 hour ago

লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

নিজেদের ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের…

1 hour ago

গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয়

অ্যান্থনি গর্ডনের অভিষেক গোলের পর গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দের লক্ষ্যভেদে হেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে…

1 hour ago

This website uses cookies.