Header Premium (728×90)

অপরাধ

ঝালকাঠিতে জেলেদের হামলায় আহত ৬, অর্ধশত জেলের নামে মামলা

 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদেও হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা সমাজসেবা কর্মকতা ও দুই আনসার সদস্যসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার উত্তর পালট গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বুধবার ভোরে রাজাপুর থানায় অর্ধশত জেলেকে আসামী করে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বাদি হয়ে এ মামলা করেন।

পুলিশ জানায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিষখালি নদীর উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে জাল ও নৌকা আটকের চেষ্টা করলে প্রায় অর্ধশত জেলেরা হামলা চালায়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার কমলেশ বিশ্বাস, সমাজসেবা অফিসের গালুয়া ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন, আনসার সদস্য কবির সিকদার, স্বপন সিকদার, ট্রলার চালক নজরুল, সহকারি শামিম আহত হন। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ১২ জনের নাম উল্লখ্যপূর্বক আরও ৩৫ জনকে আসামী করে মোট ৪৭ জনের বিরুদ্ধে মামলা (নং-১, তারিখ-১/১১/২৩) করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

selim

Recent Posts

বেড়েছে ডলারের দাম, সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বিশ্ব অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক…

2 minutes ago

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন…

20 minutes ago

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আগামীকাল মঙ্গলবার থেকে টানা পাঁচদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান…

40 minutes ago

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার টানা পাঁচদিন বন্ধ থাকবে।…

40 minutes ago

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে টানা পাঁচদিন দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ…

40 minutes ago

১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল…

1 hour ago

This website uses cookies.