Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপন

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। ১ লা নভেম্বর বুধবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর রাজাপুর উপজেলা শাখা ও রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি যুব র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে যুব ঋনের চেক, প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা প্রদান ও যুবদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

সৈয়দ হোসাইন আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফারহান তানভির তানু, মঠবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহ জালাল হাওলাদার, রাজাপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ রিয়াজ আহমেদ মাতুব্বর, ভরসা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর শরীফ, রাজাপুর যুব ক্লাব ও পাঠাগারের সভাপতি মনিরুজ্জামান রেজওয়ান, সংগঠক সৈয়দ আল আমিন, কবি জীবনানন্দ দাশ ক্লাবের সভাপতি মোঃ রিগান হোসেন, জয়ীতা হেলেনা বেগম, প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে উম্মে আসমা সুখী। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অফিসার সঞ্জীব মজুমদার।

selim

Recent Posts

পাকিস্তান ও কুয়েতের মধ্যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে পাকিস্তান ও কুয়েতের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার…

4 minutes ago

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য বায়ো-মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি…

6 minutes ago

মিয়ানমারে পণ্য রপ্তানির অর্থ আসবে তৃতীয় দেশ থেকে, ছাড় দিচ্ছে এনবিআর

যুদ্ধ ও ডলার-সংকটে থাকা মিয়ানমারে বাংলাদেশি পণ্য রপ্তানির মূল্য তৃতীয় কোনো দেশ থেকে পরিশোধের সুযোগ…

18 minutes ago

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ দেড় হাজার

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।…

20 minutes ago

হরমুজ প্রণালি খুলতে শর্তের তালিকা তৈরি করছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার…

34 minutes ago

শরীয়তপুরে সাংবাদিক মারধরের পর বিএনপি নেতার পাল্টা চাঁদাবাজির অভিযোগ

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও হুমকির ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে…

51 minutes ago

This website uses cookies.