শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল ব্যাংক এবং শেয়ারবাজারে টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট পাঁচদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, টানা এই বন্ধের আগে গত শনিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা ছিল এবং সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
দেশের দুই শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এই পাঁচদিন লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সরাসরি যুক্ত থাকায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার শাখা এবং বুথগুলোতে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছিল। একই প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক দুই দিন ছুটি থাকায় টানা পাঁচদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদ
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ…
এআই প্রযুক্তি ব্যবহার করে নিজের নামে তৈরি আপত্তিকর ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। সোমবার এক…
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি জাপান সফরে অন্তত চারটি…
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের…
জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স কর্তন করে নতুন পিডিএস আইডি নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক…
মসজিদ, মাদরাসা ও কবরস্থান নিয়ে সমন্বিত কমপ্লেক্স গড়ে তোলা এবং এর আয় ও ব্যয়ের ক্ষেত্রে…
This website uses cookies.