Header Premium (728×90)

অপরাধ

নারী সাংবাদিকদের উপর হামলা গ্রেপ্তার ১

আমার নারায়নগঞ্জ অনলাইনের সম্পাদক জান্নাতুল ফেরদৌস জান্নাতসহ ৩ সংবাদ কর্মীর উপর হামলা ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (১৯ জুন) রাতে ইসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বিশ্বজিৎ ওরফে বিশু(৩২)কে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রবিবার রাতে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে ৩ সংবাদ কর্মীর উপর হামলা চালায় ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বিশ্বজিৎ ওরফে বিশু, আদর, কাশেমসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের একটি বাহিনী। এ সময় গুরুত্বর আহত হয় জান্নাত, শান্ত ও ইমরান নামের তিন সংবাদ কর্মী। পাশাপাশি তিন সংবাদ কর্মীকে ধরে ইসদাইর এলাকায় নিতে চেষ্টা করা হয়। সেসময় প্রকাশ্যে জান্নাত নামের নারী সাংবাদিকদের গায়ে ধরে টানাটানি করার সময় তার জামা ছিড়ে শ্লীলতাহানি করেন সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফতুল্লা মডেল থানা পুলিশের ডিউটি টিম। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিশ্বজিৎসহ সকল অভিযুক্তরা। পরে আটক করে রাখা সংবাদ কর্মীকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগী নারী সাংবাদ কর্মী জান্নাত বলেন, আমরা গত কয়েকদিন ধরেই মাদক সংক্রান্ত বিষয় সংবাদ করার জন্য ইসদাইর ও মাসদাইর এলাকার বিভিন্ন স্থানে কৌশলে তথ্য সংগ্রহ করছি। তারি ধারাবাহিকতায় সংবাদ সংগ্রহ শেষে গত রবিবার রাতে নিজের মোটরসাইকেল নিয়ে অক্টো অফিস এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিরা আমি এবং আমার সাথে থাকা ২ সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় কারন জানতে চাইলে তারা ইসদাইর এলাকায় যেতে বলে। পরে আমরা যেতে না চাইলে আামাদের ধরে জোর করে নেয়ার চেষ্টা করেন। সে সময় আমার জামা ছিড়ে যায়। পাশাপাশি আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই।

এ ঘটনা মুঠোফোনে ফতুল্লা মডেল থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনার সত্যতা পেয়ে মামলা নেয়। পরদিন প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করেন।

editor

Recent Posts

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে শৈলকুপা…

12 minutes ago

২৫ বছর পূর্তিতে এরদোয়ান বললেন, একে পার্টির কাজ সবে শুরু

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন প্রেসিডেন্ট…

19 minutes ago

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির

বিদ্যমান স্মার্ট ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণ ব্যবস্থার বাইরে খোলাবাজারে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নতুন পরীক্ষামূলক উদ্যোগ…

23 minutes ago

সিরিয়ার দারা প্রদেশে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ঘর ছাড়ছেন বাসিন্দারা

দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের একটি গ্রামে ইসরাইলি সেনাবাহিনীর গুলিবর্ষণে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে…

38 minutes ago

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি…

40 minutes ago

গ্যাস সংকটে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে হাজারো কারখানা অচল

গ্যাস সংকটের জেরে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ভারী শিল্প এবং তৈরি পোশাক খাতের অন্তত এক হাজার…

47 minutes ago

This website uses cookies.