Header Premium (728×90)

অপরাধ

জামালপুরের মেলান্দহে গভীর রাতে গাছে ঝুলছিল কলেজ শিক্ষার্থীর মরদেহ

জামালপুরে মেলান্দহে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুমানা আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে মেলান্দহ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টা দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার গোমরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী রুমানা ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে। সে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করেছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি রাতের মতো সোমবার দিবাগত রাতে নিহত শিক্ষার্থী ও তাঁর মা এক বিছানায় শুয়ে পড়ে। তাঁর মা ঘুমিয়ে পড়লে রাত ৩টা দিকে ঘর থেকে বের হয় ওই শিক্ষার্থী। পরে বাড়ির উঠানে থাকা আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। নিহত ওই কলেজ শিক্ষার্থীর চাচা জানান, রাত সাড়ে ৩টা দিকে তিনি বাইরে বের হয়ে দেখেন রুমানার ঘরের দরজা খোলা। এরপর রুমানা বলে ডাকলে তার মা জাগনা পেয়ে দেখে রুমানা ঘরে নেই। পরে খোঁজা খোঁজির এক পর্যায়ে দেখতে পায় বাড়ির উঠানে থাকা আম গাছের সঙ্গে ঝুলে আছে রুমানা। পরে তাঁদের ডাক চিৎকারে পরিবারের লোকজন ওঠে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে ঘরে নেন। পরে সকাল সাড়ে ১০ টা দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠান।

স্থানীয় কয়েকজন জানান, এক ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো সম্প্রতি ছেলেটি দেশের বাইরে চলে যাওয়ায় তাদের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। প্রেম সংক্রান্ত বিষয়েই সে গলায় ফাঁস নিয়েছে। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই পরিবারের।

এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,’গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী রুমানা আত্মহত্যা করেছে বলে সকালে জানতে পারি। পরে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।

editor

Recent Posts

মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা

দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…

14 minutes ago

কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…

33 minutes ago

বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…

1 hour ago

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

2 hours ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

3 hours ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

3 hours ago

This website uses cookies.