Header Premium (728×90)

অপরাধ

জামালপুরে বন্ধুর ছুড়িকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু

জামালপুরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল (২৭) নামের এক আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে গতকাল রাত সাড়ে ১০টায় অভিযুক্ত বন্ধু চাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হাবিলের বাবা রাতেই সদর থানায় মামলা করেন। নিহত হাবিল পেশায় রংমিস্ত্রি। তিনি শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, হাবিল ও চাঁন মিয়া একসঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় মেথরপট্টিতে মদ খেতে যান দুজন। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়েচাঁন মিয়ার মা-বোনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হাবিল । এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শহিদুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাতনামা এক রোগী আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি ওনার জীবিত থাকার লক্ষণগুলো পালস, ব্লাডপ্রেসার কিছুই নেই। পরে ইসিজি করে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’ জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, সন্ধ্যায় হাবিলের এক সহকর্মী রংমিস্ত্রি চাঁন মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁন মিয়ার মাকে গালাগালি করে হাবিল। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। পরে হাবিলের মৃত্যু হয়। চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

editor

Recent Posts

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে…

1 minute ago

টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং

প্রযোজক রানা সরকার জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিংয়ের সাথে দেবের পুরনো সিনেমার তুলনা টেনে বিতর্কের…

23 minutes ago

সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সতর্ক করে বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক…

29 minutes ago

রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী

রাজধানীতে শুরু হয়েছে আন্তঃদেশীয় শিল্পপ্রদর্শনী 'ব্রিজিং হরাইজনস' এবং নারী শিল্পীদের নিয়ে প্রদর্শনী 'লবঙ্গলতিকা'। এই আয়োজনের…

37 minutes ago

যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে কটাক্ষ করে দেশটিকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ হিসেবে অভিহিত করেছেন।…

40 minutes ago

মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের পুরান কাঁচারী এলাকার রয়েল পার্টি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

41 minutes ago

This website uses cookies.