টালিউড মেগাস্টার জিতের বায়োপিকধর্মী সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। তবে সিনেমাটির মুক্তির আগমুহূর্তে টালিউডের চিরপরিচিত দেব-জিৎ রেষারেষি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন প্রযোজক রানা সরকার। তিনি জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিংয়ের গতিকে খাটো করে এক বছর আগে দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার হাউসফুল অগ্রিম বুকিংয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন।
সামাজিক মাধ্যমে ‘ধূমকেতু’ সিনেমার টিকিটের চাহিদা তুলে ধরে রানা সরকার জিতের ভক্তদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘টজিদ্দার ফ্যানদের একটু উৎসাহ দেওয়ার জন্য এ পোস্ট…। এক বছর আগে ১৪ আগস্ট রিলিজের দুদিন আগে ১২ আগস্ট এটি ছিল ধূমকেতুর আগাম বুকিং। দুটি সিনেমা প্লেক্সে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আগাম বুকিং খুলে গেছে, তাড়াতাড়ি করুন জিৎ ভক্তরা, প্রমাণ করুন জিৎ সেরা।’ এই পোস্টের মাধ্যমে প্রযোজক স্পষ্ট করেছেন যে, মুক্তির মুখে জিতের নতুন সিনেমার টিকিট বিক্রির গতি দেবের সেই পুরনো রেকর্ডের তুলনায় পিছিয়ে রয়েছে।
প্রযোজকের এই উসকানিমূলক তুলনার কড়া সমালোচনা করেছেন জিতের ক্ষুব্ধ ভক্তরা। এক অনুরাগী একে ‘পরপীড়ক বিকৃত মানসিকতা’ বলে অভিহিত করে প্রশ্ন তুলেছেন, ‘আপনি কি এসব করে খুব মজা পান? এ রকম স্যাডিস্ট মেন্টালিটি কেন?’ তবে ভক্তদের ক্ষোভের মুখেও পিছু হটেননি রানা সরকার। তিনি প্রতিবাদী ভক্ত ও জিতের ফ্যান ক্লাবের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, ‘কী, চ্যালেঞ্জ একসেপ্ট করবে না?’
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব বনাম জিৎ দ্বৈরথ দীর্ঘদিনের। স্বাধীনতা দিবসে দুই তারকার মুখোমুখি লড়াইয়ের জল্পনা থাকলেও গত মাসে দেব তার আসন্ন সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন। এ বিষয়ে জিৎ জানিয়েছেন, দেবের সাথে তার এ নিয়ে কোনো কথা হয়নি এবং এটি সম্পূর্ণ দেব ও নন্দী মুভিজের সিদ্ধান্ত। এছাড়া দেবের সাথে তার ব্যক্তিগত কোনো মনোমালিন্য নেই বলেও জিৎ উল্লেখ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও নিজস্ব প্রশাসন গড়ে তোলা নিয়ে রাজউকের কাছে জবাব চেয়েছে…
রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন…
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ার…
২০২৬ সালের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত…
This website uses cookies.