Header Premium (728×90)

অপরাধ

বিএনপি নেতার গুদামে মিলল ১১৯ বস্তা সরকারি চাল

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (৬ মে) মঙ্গলবার
বেলা ২টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাবুল ইসলাম সাবু নামের এক বিএনপি নেতার গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করে প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁর গুদামে মজুত করে রাখেন। ৬ মে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন থানা-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্যগুদামের বেশ কিছু খালি বস্তা জব্দ করেন তারা। এ সময় অবৈধভাবে চাল কেনা ও মজুত করার দায়ে গুদামের মালিক শাহাবুল ইসলামকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। চালগুলো জব্দ করে উপজেলা সরকারি খাদ্যগুদামে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Md Omor Sunny

Recent Posts

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে…

4 minutes ago

জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক

জার্মানির কোলনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির দায়ে মানবসদৃশ একটি রোবট আটক করেছে…

8 minutes ago

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে…

17 minutes ago

শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত…

36 minutes ago

উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

বরগুনার পাথরঘাটায় এক সভায় উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই জীবিকার জন্য নারী ও যুবদের…

49 minutes ago

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে ১৯৫৬ সালের আইনে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অজুহাতে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি বা ধর্মঘট ডেকে দাম বাড়ানোর…

57 minutes ago

This website uses cookies.