Header Premium (728×90)

জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক

জার্মানিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মানবসদৃশ একটি রোবটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর এবং ১৯ বছর বয়সী এক তরুণকে অভিযুক্ত করা হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে জার্মানির কোলন শহরের একটি বার্গার রেস্তোরাঁর বাইরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

অভিযোগ রয়েছে, কমিক বইয়ের জনপ্রিয় চরিত্র আয়রন ম্যানের আদলে তৈরি রোবটটি ওই কিশোরীর কাছে এগিয়ে যায়। রোবটটিকে সাদা ভেস্ট, ট্র্যাকস্যুটের প্যান্ট, নকল সোনার চেইন এবং একটি লাগানো গোঁফ পরানো ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার দিকে যৌন ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে শরীর দোলানোর মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত কিশোরী চিৎকার করে সরে যাওয়ার চেষ্টা করলে প্রায় ১ দশমিক ২ মিটার উচ্চতার রোবটটি ঘটনাস্থল ত্যাগ করে।

কোলন পুলিশের ধারণা, ঘটনার সময় রোবটটির মালিক হিসেবে থাকা ১৬ বছর বয়সী কিশোর এবং তার সঙ্গে থাকা ১৯ বছর বয়সী তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করছিলেন। একই সঙ্গে তারা ঘটনার ধারাবিবরণী দিচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের সন্ধান পায়। সে সময় তারা একটি ভক্সওয়াগেন গাড়ির পেছনের মালপত্র রাখার অংশে রোবটটিকে তুলে রেখেছিলেন। পুলিশ রোবটটি এবং অভিযুক্তদের দুটি মোবাইল ফোন জব্দ করেছে।

বর্তমানে যৌন হয়রানির এই অভিযোগের তদন্তে পুলিশ খতিয়ে দেখছে যে, রোবটটির নড়াচড়া কেউ দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করছিলেন, নাকি আগে থেকেই নির্দিষ্ট নির্দেশনা দিয়ে এর কার্যক্রম প্রোগ্রাম করা হয়েছিল। ঘটনার সময় রোবটটি ঠিক কীভাবে কাজ করছিল, তা-ও তদন্তের আওতায় রয়েছে। চীনে তৈরি ইউনিট্রি আর১ এয়ার মডেলের এই রোবটটির জার্মানিতে আনুমানিক দাম ৫ হাজার ইউরো। বড় নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি মানবসদৃশ রোবটগুলোর মধ্যে এটিকে তুলনামূলক সাশ্রয়ী হিসেবে বিবেচনা করা হয়। রোবটটি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে কথা ও দৃশ্য শনাক্ত করতে পারে এবং রিমোট কন্ট্রোল বা আগে থেকে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করতে সক্ষম। এ বিষয়ে মন্তব্য জানতে রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায়…

26 minutes ago

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ।…

26 minutes ago

সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক সড়কে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।…

36 minutes ago

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

47 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

56 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

1 hour ago

This website uses cookies.