সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দফায় দফায় গণপিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে মারধরের শিকার হওয়ার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে রাতে সেখান থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় অন্য হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অডিও কথোপকথনকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা খায়রুল আলমের অভিযোগ, ওই অডিওগুলোতে শামীমের কণ্ঠে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্য ছিল, যা এলাকায় উত্তেজনা তৈরি করে। শামীমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না এবং কয়েক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। এমনকি কয়েক দিন আগে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে পুলিশ শামীমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে দুই থেকে আড়াই শ লোক হাসপাতালে চড়াও হয়। তারা পুলিশ, আনসার সদস্য ও চিকিৎসকদের বাধা উপেক্ষা করে হাসপাতালের পেছনের দরজা ভেঙে ওয়ার্ডে প্রবেশ করে।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের ওয়ার্ডের ভেতরেই শতাধিক ব্যক্তি অন্য রোগীদের সামনে শামীমকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়। এতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়, তবে পথেই তাঁর মৃত্যু ঘটে।
এদিকে, ঘটনার সময়কার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে পড়ে থাকা শামীমকে ঘিরে অনেকে ভিড় করেছেন। অন্য একটি ভিডিওতে দেবহাটা উপজেলা সদরে একদল মানুষকে মিছিল করে শামীমের শাস্তির দাবিতে স্লোগান দিতে এবং লোকজনকে হাসপাতাল অভিমুখে যাওয়ার আহ্বান জানাতে দেখা গেছে। ওসি শাহীন জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ সালের ৪র্থ) অধিবেশন ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার…
লংমার্চ কর্মসূচির মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তবে সবার আগে বিএনপিই তা করত বলে…
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচে চার লেনের রেলপথ নির্মাণে দীর্ঘ সাত বছরের আইনি জটিলতার…
যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন এবং বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বাড়তি সহায়তা পাওয়ার যোগ্য…
পাকিস্তানের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ইতিহাস গড়লেন সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে…
This website uses cookies.