Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি রাজবাড়ীর + মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মানিক বিশ^াস (৩০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। মানিক বিশ^াস বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাঘা গ্রামের বিবেকান্দ বিশ^াসের ছেলে ও অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
সোমবার বিকেলে পাংশা-বালিয়াকান্দি সড়কের নারুয়া ইউনিয়নের ঘিকমলা এলাকায় এ দুঘর্টনা ঘটে। পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মানিক বিশ^াস মোটরসাইকেলে আসার সময় ঘিকমলা এলাকায় দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, সড়ক দুঘর্টনায় অটোবাইক চালক মানিক বিশ^াস ফরিদপুর মেডিকেলে মারা গেছে। সেখানে তার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Md Omor Sunny

Recent Posts

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক…

19 minutes ago

লিটনের দুর্দান্ত ক‍্যাচে ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ জুটি

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ইবাদত হোসেনের বলে দুর্দান্ত এক ক‍্যাচ নিয়ে ইকরাম আলিখিলের উইকেট তুলে…

22 minutes ago

আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

দেশের ভেতর সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টার কারণে বর্তমান সরকারের পক্ষে আওয়ামী লীগের সাথে…

50 minutes ago

এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা

রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় নির্ধারিত…

59 minutes ago

প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর…

1 hour ago

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম নিহত…

1 hour ago

This website uses cookies.