সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করলো আপিল বিভাগ
স্টাফ রিপোর্টার রংপুর।
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। (৬ মে) মঙ্গলবার হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে, গত বুধবার চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করে। এর আগে, গত বছরের ২৫ নভেম্বর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন চাইলে নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
এই মামলা ছাড়াও, গত বছরের ২৬ নভেম্বর সাইফুল ইসলাম আলিফ হত্যা, আদালত ভবনে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলাসহ মোট ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…
সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…
সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
This website uses cookies.