ছাত্রদল সভাপতির নেতৃত্বে নোয়াখালী সরকারি কলেজে হামলা, ভাঙচুর ও শিক্ষক হেনস্তার স্বীকার।
নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ কর্তৃক কলেজে হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্চনার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৫-মে) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিসকক্ষে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। এসময় নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এবং আব্দুস সালাম হলের হল সুপার মোঃ আনোয়ার হোসেনকে লাঞ্চিত করা হয়।
জানা যায়, নিয়ম লঙ্ঘন করে ছাত্রদলের সুপারিশকৃত ছাত্রকে হলে না উঠানোর জের ধরে মুলত এ ঘটনা। এ ঘটনার পর কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে জানতে চাওয়া হলে হেনস্তার স্বীকার নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন বলেন, কয়েকদিন হলো আমি কলেজ হলের দায়িত্ব পেয়েছি। ছাত্রদলের সভাপতি সোহাগ এসে আমাকে একটা ছেলেকে হলে উঠানোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তখন আমি বলি নিয়ম ম্যান্টিং করে আবেদন অনুযায়ী সবাইকে হলে উঠানে হবে। তখন সে আমাকে হুমকিধামকি ও উচ্চবাচ্য শুরু করে। আমি তাকে সংযত আচরণ করতে বললে তখন সে আরো উত্তেজিত হয়ে আমার কক্ষের টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। এবং বলে যে এটা তার এলাকা, আমাকে দেখে নিবে।
এবিষয়ে জানতে চাইলে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ বলেন, ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি শুধুমাত্র একটু চেঁচামেচি করেছিলাম। আর তাছাড়া শিবির পন্থী।
এবিষয়ে জানার জন্য নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন কে একাধিকবার কল করা হলেও মুঠোফোনে পাওয়া যায়নি তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজধানীর বর্তমান সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন কমপ্লেক্স…
চাঁপাইনবাবগঞ্জে সার না পেয়ে মেসার্স একতা এন্টারপ্রাইজের গোডাউনে হামলা চালিয়ে সার ছিনতাইয়ের চেষ্টা করেছেন একদল…
গ্যাজেট অ্যান্ড গিয়ার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে আইফোন ১৮ সিরিজ নিয়ে এসেছে। ক্রেতাদের জন্য থাকছে দুই…
হাসান মাহমুদের হ্যাটট্রিকের পর শান্ত ও মুশফিকের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে বড় লিডের পথে এগিয়েছে বাংলাদেশ।…
প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি…
This website uses cookies.