বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। রোববার (১১ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন এই আইফোন লাইনআপ বাজারে আনার ঘোষণা দেয়। বর্তমানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে এই স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে।
নতুন এই ফোনগুলো কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য আকর্ষণীয় লঞ্চ অফার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইএমআই সুবিধায় সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ট্রেড-আপ বোনাস। এছাড়া স্টক থাকা সাপেক্ষে ক্রেতারা এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ উপহার হিসেবে পেতে পারেন। পাশাপাশি অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াট অ্যাডাপ্টার এবং স্পাইগেন স্ক্রিন প্রোটেক্টর বিনামূল্যে দেওয়া হবে।
প্রতিটি ডিভাইসের সঙ্গে থাকছে 'শিল্ড+' প্রোটেকশন সুবিধা। এর আওতায় অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির পাশাপাশি এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি, একবার ফ্রন্ট স্ক্রিন এবং একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যাবে। তবে এই সুবিধাগুলো নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, গ্যাজেট অ্যান্ড গিয়ারে আমরা বিশ্বাস করি যে, প্রিমিয়াম ডিভাইস কেনার সাথে প্রিমিয়াম মালিকানার অভিজ্ঞতাও থাকা জরুরি। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের মাধ্যমে ক্রেতাদের বর্ধিত ওয়ারেন্টি কভারেজ, স্ক্রিন প্রোটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের মতো সুবিধাগুলো এক প্যাকেজে প্রদান করা হচ্ছে। ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই তাদের লক্ষ্য বলে তিনি জানান।
পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পায়রা নদীসহ বিভিন্ন পয়েন্টে অবাধে…
রাজধানীর বর্তমান সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন কমপ্লেক্স…
চাঁপাইনবাবগঞ্জে সার না পেয়ে মেসার্স একতা এন্টারপ্রাইজের গোডাউনে হামলা চালিয়ে সার ছিনতাইয়ের চেষ্টা করেছেন একদল…
হাসান মাহমুদের হ্যাটট্রিকের পর শান্ত ও মুশফিকের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে বড় লিডের পথে এগিয়েছে বাংলাদেশ।…
প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি…
This website uses cookies.