Header Premium (728×90)

অপরাধ

ফেনী ছাগলনাইয়ায় মাদক কারবারিদের হামলায় ৫ ডিবি পুলিশ আহত, আটক ৩

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন এএসআই তানভীর মেহেদী, খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর, জাহাঙ্গীর নামে ৫ ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ সদস্য। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা মহামায়া ইউনিয়ন জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঐ এলাকার মাদক কারবারি আলমগীর’র বাড়িতে বিদেশী মদ মজুত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে গিয়েছিলেন। এসময় মাদক কারবারি আলমগীর’র অনুসারীরা পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। তাৎক্ষণিক ছাগলনাইয়া থানা পুলিশ সহ অভিযান শুরু করে। তাদের কাছ থেকে বিদেশী মদ, ফেনসিডিল সহ দা, ছুরি জব্দ করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়। তাদেরকে ছাগলনাইয়া থানা হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন জয়নগর সফিউল্লাহ’র ছেলে শিফাত জয়নাল আবেদীন, কবির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার ও রহিম উল্যাহ’র স্ত্রী রুপবান।

তিনি আরও বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের উপর হামলার ঘটনায় আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। হামলার সঙ্গে জড়িত অপর মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Md Omor Sunny

Recent Posts

গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল পেছনের কাচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠান…

25 minutes ago

ইরানে নতুন করে যুদ্ধ শুরু করা বড় ভুল: বিশ্লেষক ত্রিতা পারসি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে বড় ধরনের ভুল বলে অভিহিত করেছেন কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী…

40 minutes ago

খোকসায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে যশোর…

44 minutes ago

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ

পাঁচ দিনের বিরতির পর ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ একাধিক এলাকায় নতুন করে…

54 minutes ago

ঢাকায় তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি…

1 hour ago

তরুণদের নিয়ে নতুন সেলেসাও গড়ার পরিকল্পনা আনচেলত্তির

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন…

1 hour ago

This website uses cookies.