Header Premium (728×90)

অপরাধ

নীলফামারীতে স্বামীর নির্যাতনের স্বীকার গৃহবধূ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ

নীলফামারীর জলঢাকা পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডে পাউন্ড স্বামীর হাতে নির্যাতনের স্বীকার গৃহবধূ
স্বামী আলমগীর শুধু স্ত্রী রেবা বেগম (২০) কে শারিরীক নির্যাতন করে করে তার দুগ্ধপোষ্য কন্যা শিশুটিকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে বাড়ী থেকে বের করে দেয়।

সোমবার বিকালে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, পিতা মাতা হারা
স্বামীর অমানবিক নির্যাতনের স্বীকার গৃহবধূ রেবা বেগমের বাবার বাড়ী পটুয়াখালী জেলার কলাপাড়ায়।

গৃহবধূ রেবা জানান আমি এতিম। আমার মা বাবা ভাই বোন কেউ নাই। আমি ৃরাজধানী ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করার সময় তাদের দুজনের পরিচয় হয়। এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তারপরে আমারা বিবাহ করে সংসার জীবন শুরু করি।
বর্তমানে আমাদের চার বছরের বিবাহিত সংসার জীবনে আমাদের কোলজুড়ে ১৮ মাস বয়সী একটি
ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।

নির্যাতিত গৃহবধূ আরো বলেন আমাদোর বিবাহিত সংসার জীবন ৩ বছর ভালো ভাবে কাটালেও বর্তমান সময়ে আমার স্বামী আলমগীর ইসলাম বাবু বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ও মাদকাসক্ত সহ পরকীয়ায় জড়িয়ে পড়ছে, এবং ক্যাসিনো, থাই ও অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়েছে। এবং প্রতিদিন গভীর রাতে বাড়িতে আসলে এসব কাজ হতে বিরত থাকতে বললে সে আমাকে মারামারি ও শারিরীক নির্যাতন করে।
আমি এ নির্যাতন সহ্য করতে না পেরে বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি কিন্তু বিচার পাইনি।
সর্বশেষ রবিবার রাতে আমাকে মারামারি করে রক্তাক্ত জখম করে আমার ১৮ মাসের কন্যা শিশু আয়েশা আক্তার কে আমার কোল হতে ছিনিয়ে নিয়েছে আমার স্বামী ও শাশুড়ী। বর্তমানে আমি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি।
অভিযুক্ত স্বামী আলমগীর ইসলাম বাবু পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত ছমির উদ্দিনের ছেলে।
এঘটনায় সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এবিষয়ে ওই এলাকার এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এ ধরনের পাশবিক নির্যাতনের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত। যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে। এ বিষয়ে অভিযুক্ত স্বামী আলমগীর ইসলাম বাবুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

Md Omor Sunny

Recent Posts

সৈয়দপুরে তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় আগ্রহী করতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া…

13 minutes ago

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের জুয়েলের মরদেহ দেশে

পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমানো কিশোরগঞ্জের জুয়েল মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দীর্ঘ…

43 minutes ago

তাপপ্রবাহে বাংলাদেশের অর্থনীতিতে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি

তীব্র তাপপ্রবাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে ১.৩ থেকে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, যা…

59 minutes ago

গাজায় সীমানা বাড়াচ্ছে ইসরাইল, ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো পরিবার

গাজায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে নতুন করে সীমানা প্রাচীর ও মাটির বাঁধ তৈরি করছে ইসরাইল। সামরিক…

1 hour ago

পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত নতুন ৬ তলা একাডেমিক ভবনের…

1 hour ago

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নতুন লক্ষ্য ঠিক করলেন গোলরক্ষক গার্সিয়া

বার্সেলোনার জার্সিতে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নতুন…

2 hours ago

This website uses cookies.