Header Premium (728×90)

অপরাধ

মনোহরদীতে দুর্বিত্তদের হামলায় বাড়ী-ঘর ও দোকান ভাংচুর এবং নগদ অর্থ লুটের অভিযোগ

জেলা প্রতিনিধি,নরসিংদী:

রবিবার(২৭ এপ্রিল)সন্ধ্যায় উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থলে ছুটে আসেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,সরদার সাখাওয়াত হোসেন বকুল ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।
এ সময় তিনি দুর্বিত্তদের হামলার স্বীকার ভুক্তভোগীদের বাড়ী-ঘরদোকান পরিদর্শন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

ভুক্তভোগীরা হলেন,পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃরধার ছেলে বাইজিদ মৃরধা,আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার,আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃরধা,আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার, রশীদ পাইকের ছেলে দোলাল পাইক,আবুল বাসার মৃরধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃরধা,এম্মত মৃরধার ছেলে বিল্লাল মৃরধা,সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ,মহর উদ্দীন মৃরধার ছেলে ছাত্তার মৃরধা ও তারই ভাই কুদ্দুস মৃরধা।

ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের বলেন,একই ইউনিয়নের সিজান এর নেতৃত্বে,আবদুল্লাহ্,শাকিল,সোহেল,অনয়,বাবু,কাজল,মোশারফ,জাকির-সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দ্বারা রবিবার সন্ধার পর আমাদের ৮-১০ টি বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর চালায় এবং একটি দোকান থেকে দেশীয় অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা-সহ নানা ধরনের পণ্যদ্রব্য লুট করে নিয়ে যায়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাংচুর করে এবং ভুক্তভোগীদেরকে মারধর করে রক্তাক্ত জখম করে।

এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে
দুর্বিত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন ভুক্তভোগীরা।

এ সময় লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার-সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Omor Sunny

Recent Posts

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

আগস্টের শেষ সপ্তাহ থেকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে…

23 minutes ago

আমিরাতে পাকিস্তানি নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অঘোষিত বিধিনিষেধের অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য নতুন ভিসা ইস্যু কার্যত বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ…

52 minutes ago

গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল পেছনের কাচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠান…

1 hour ago

ইরানে নতুন করে যুদ্ধ শুরু করা বড় ভুল: বিশ্লেষক ত্রিতা পারসি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে বড় ধরনের ভুল বলে অভিহিত করেছেন কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী…

2 hours ago

খোকসায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে যশোর…

2 hours ago

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ

পাঁচ দিনের বিরতির পর ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ একাধিক এলাকায় নতুন করে…

2 hours ago

This website uses cookies.