সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। এই হামলার জন্য সারজিস আলম সরাসরি ছাত্রদলকে দায়ী করেছেন।
জানা গেছে, পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সভা শেষে সারজিস আলম যখন গাড়িবহর নিয়ে অডিটোরিয়াম এলাকা ত্যাগ করছিলেন, তখন কিছু ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে কোমল পানীয়র ছোট বোতল ছুড়ে মারেন। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় হামলাকারীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে এবং সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ জানিয়েছেন, শুধু সারজিস আলমের গাড়ি নয়, এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলা চালানো হয়েছে। এছাড়া সাতটি শহীদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িগুলোও আক্রান্ত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ পাহারায় সারজিস আলমের গাড়ি সিলেটের দিকে চলে যায়। পরবর্তীতে সিলেট সার্কিট হাউসে ফিরে তিনি অভিযোগ করেন যে, ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এছাড়া সিলেটে ফেরার পথে পাঁচমাইল এলাকায় রামদা ও চাপাতি নিয়ে আরও একটি হামলার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন। তবে এই অভিযোগের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে…
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য নতুন ভিসা ইস্যু কার্যত বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ…
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে বড় ধরনের ভুল বলে অভিহিত করেছেন কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী…
খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে যশোর…
পাঁচ দিনের বিরতির পর ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ একাধিক এলাকায় নতুন করে…
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি…
This website uses cookies.