Header Premium (728×90)

অপরাধ

কুড়িগ্রামে সাবেক এমপির ভাতিজা তাজুল আট

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় সাবেক এমপির ভাতিজা ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটতাজুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে উলিপুর পৌর শহরের দত্ত সুপার মার্কেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটতাজুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক এমএ মতিনের ভাতিজা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও উপজেলার রামদাস ধনিরাম এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
জানাযায়, হাসিনা দেশ ত্যাগের আগে ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এঘটনার পর ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে মঙ্গলবার রাতে আটকের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অনুষ্কা চাকমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর…

4 minutes ago

তারেক রহমানের ভারত সফর ও জ্বালানি সহায়তা নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের…

14 minutes ago

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে ইমেইল ও ফোনকলের মাধ্যমে দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরসহ…

29 minutes ago

ঢাকা দিবস উপলক্ষে ডিএসসিসির বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

রাজধানীর ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে…

30 minutes ago

ইতালিতে নিহত তিন বাংলাদেশির লাশ নোয়াখালীতে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী

ইতালির রোমে দুর্বৃত্তের হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার বিকেলে মরদেহগুলো…

31 minutes ago

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

১৫ আগস্টকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ…

49 minutes ago

This website uses cookies.