কক্সবাজার-সোনাদিয়া-মহেশখালী দ্বীপে চলাচল শুরু করলো বিলাসবহুল পর্যটন জাহাজ ‘কেয়ারী ক্রুজ এণ্ড ডাইন’
মোহাম্মদ জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার-মহেশখালী-সোনাদিয়া দ্বীপ
নৌ-রুটে সমুদ্র বিহার-এ যুক্ত হলো বিলাস বহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন।
১৯ ফেব্রুয়ারী (বুধবার) উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহন শুরু হয়েছে।
কক্সবাজার এর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল ১০ টায় জাহাজটি মহেশখালীর উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যাবে এবং সমুদ্র বিহার বিকালে ফিরে আসবে।
সারাদিন এর জন্য এই ক্রুজ সার্ভিস এ থাকছে কক্সবাজার এর বিভিন্ন দর্শনীয় স্থান অবলোকন :
বাঁকখালি নদী ভ্রমন, সুন্দরবন এর আদলে গড়ে উঠা ম্যানগ্রোভ বন অবলোকন, বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এর মোহনা পরিদর্শন, বাংলাদেশ এর একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমন, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দিরসহ ম্যানগ্রোভ বন পরিদর্শন, বাংলাদেশ এর অন্যতম সুন্দর দ্বীপ, সোনাদিয়া এর উপকূল এ ভ্রমন, সমুদ্র ভ্রমনে জাহাজ থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি, দেশের বৃহৎ শুটকি মহল নাজিরাটেক দর্শন ও কক্সবাজার বিমান বন্দর এর বর্ধিত রানওয়ে অবলোকন, জাহাজ হতে কক্সবাজার সমুদ্র সৈকতের ল্যান্ড ভিউ অবলোকন, সমুদ্র ভ্রমন। জাহাজে থাকবে-বিয়ের অনুষ্ঠান, ইফতার পার্টি, জন্মদিনের কেক কাটা, বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ ভ্রমন ও আলোচনা সভা।
জাহাজ এ থাকছে দুপুরে সু-স্বাদু আইটেম এর খাবার।
সারাদিন পুরো আয়োজনের পর এই প্যাকেজটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে জনপ্রতি পার্লাউঞ্জে ১৬০০ ও কোরাল এক্সক্লুসিভে ১৩০০ টাকা করে সমুদ্র
ভ্রমণ করতে পারবে। উক্ত টিকিটের সাথে কমপ্লিমেন্টারি খাওয়া-দাওয়া
থাকবে। কেয়ারী ক্রুজ এন্ড ডাইনের এই উদ্যোগের মধ্য দিয়ে পর্যটন আরো এক ধাপ এগিয়ে গেলো।
শৈশবের রূপকথার বই থেকে শুরু করে লোরকার কবিতা এবং অ্যান কারসনের গদ্য—নিজের সৃষ্টিশীল যাত্রার পেছনে…
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দণ্ড কার্যকরের আগে…
তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয়…
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত।…
মাদকবিরোধী অভিযানের নামে গেণ্ডারিয়ায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তা ত্রাসের…
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…
This website uses cookies.