Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়ায় ইটভাটার এস্কেভেটরের আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাড়ির পাশে থাকা ইটভাটায় খেলতে গিয়ে পা পিছলে এস্কেভেটরের আঘাতে এক প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে উপজেলার ইসলামপুর নতুন পাড়া কেবিএম-১ নামে ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

রাঙ্গুনিয়া থানার কর্মকর্তা এস আই মোঃ মাঈন উদ্দিন বলেন, ইসলামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার জালাল আহমেদের তিন ছেলে এক মেয়ের মধ্যে নিহত ইয়াছিন আরাফাত (৮) দ্বিতীয় সন্তান। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পা পিছলে পড়ে গিয়ে এস্কেভেটরের সাথে আঘাত হলে পরে স্থানীয় এবং ইটভাটার কর্মচারীরা তাকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দার জানান, শিশুটি মাদ্রাসা থেকে এসে খেলেতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। তিনি জানান, ইয়াছিন আরাফাত নামে শিশুটি ইটভাটায় স্তুপ করে রাখা মাটির উপরে খেলছিল। দূর্ঘটনাবশতঃ পা পিছলে নিচে পড়ে যায় এতে নিচে থাকা এস্কেভেটরের বাকেটের সাথে আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

Md Akash Hossain

Recent Posts

চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা

সাতক্ষীরার তালা উপজেলায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে ডেকে…

2 minutes ago

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে…

4 minutes ago

টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং

প্রযোজক রানা সরকার জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিংয়ের সাথে দেবের পুরনো সিনেমার তুলনা টেনে বিতর্কের…

25 minutes ago

সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সতর্ক করে বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক…

31 minutes ago

রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী

রাজধানীতে শুরু হয়েছে আন্তঃদেশীয় শিল্পপ্রদর্শনী 'ব্রিজিং হরাইজনস' এবং নারী শিল্পীদের নিয়ে প্রদর্শনী 'লবঙ্গলতিকা'। এই আয়োজনের…

39 minutes ago

যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে কটাক্ষ করে দেশটিকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ হিসেবে অভিহিত করেছেন।…

42 minutes ago

This website uses cookies.